- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লা উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শাল্লা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা পরিষদ গণমিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম দুলদুল চৌধুরী।
সাধারণ সম্পাদক কালিপদ রায়ের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির উদ্দিন মনির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই জাতীয় পার্টির আহবায়ক রফিকুল ইসলাম সর্দার, সুনামগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য জামাল উদ্দিন, শাল্লা উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ইন্দ্রজিৎ দাস, আটগাঁও ইউপি সভাপতি কাজী বদরুদ্দোজামন, সাবেক হবিবপুর ইউপি সভাপতি আদালত খাঁ, সভাপতি হবিবপুর ইউপি শাহাব উদ্দিন আহমেদ, বাহাড়া ইউপি সভাপতি সেতু রঞ্জন চৌধুরী প্রমুখ।

  • [১]