- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় রাতের আঁধারে পানির পাম্পের মালামাল উধাও

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে রাতের আঁধারে উপজেলা প্রেসক্লাবের সভাপতি পি সি দাসের বাড়ি থেকে পানির পাম্পের প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের মালামাল উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে।

মালামালের মধ্যে রয়েছে ৬ ইঞ্চি ১০ ফুট লম্বা ৪ টি লোহার পানির পাম্পের পাইপ, ১ টি ৫ ফুট পাইপ, ২ টা চেসিস, ২ টা ব্যন্ট পাইপ ও একটি লোহার জয়েস্ট আনুমানিক ৭ ফুট লম্বা।
এঘটনায় সভাপতির ভাই নিতেশ দাস বাদী হয়ে শাল্লা থানায় রবিবার জিডি করেছেন। জিডি নং ২৭৬।
শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]