- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লার ইউএনওকে ১ সপ্তাহের মধ্যে প্রত্যাহার দাবি

পিসি দাস পীযুষ
সাংবাদিক নির্যাতনকারী শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরামকে শাল্লা থেকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা এই কর্মসূচীর আয়োজন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সুনামগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে  বক্তারা বলেন, ‘শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরামের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির ও স্বেচ্ছাচারিতার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হন তিনি। এক পর্যায়ে ইউএনও আসিফ বিন ইকরাম সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। তিনি কথায় কথায় বলেন সাংবাদিকদের গুলি করে মারতে হবে। গত ২৫ সেপ্টেম্বর শাল্লা উপজেলার বকুল আহমদ তালুকদার নামের এক সাংবাদিককে নিজ হাতে মারধর করে গুরুতর আহত করেন ইউএনও। পরে ওই সাংবাদিকের একটি দোকানঘরে আগুন জ্বালিয়ে দেন তিনি। আহত সাংবাদিক সিলেটে চিকিৎসাধীন রয়েছেন’।
বক্তারা আরও  বলেন, ‘ইউএনও আসিফ বিন ইকরাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ ছিল। কোম্পানীগঞ্জের একজন পাথর ব্যবসায়ীর কাছ থেকে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন চালানোর সুযোগ দেয়ার কথা বলে ৩০ লাখ টাকা ঘুষ নেন তিনি। এই টাকা তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবে জমা রাখেন। মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরে ইউএনও আসিফ বিন ইকরামের দুটি ইনক্রিমেন্ট বন্ধ রাখা হয়। এই ঘটনায় ইউএনও আসিফ বিন ইকরাম সুনামগঞ্জের প্রত্যন্ত শাল্লা উপজেলায় বদলী হন। যোগদানের পর যেকোনো সভায় সাংবাদিকদের নিয়ে কটাক্ষ করেন তিনি’।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ও আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী, সাংবাদিক বিজন সেন রায়, লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, আবেদ মাহমুদ চৌধুরী, মাহবুবুর রহমান পীর, সেলিম আহমদ তালুকদার, মাসুম হেলাল, শাহজাহান চৌধুরী, এমরানুল হক চৌধুরী, কুলেন্দু শেখর দাস, মাহতাব উদ্দিন তালুকদার, আল হেলাল, পিসি দাস পীযুষ, অঞ্জন পুরকায়স্থ, রুহুল আমিন, বাদল দাস, জয়ন্ত সেন, তৌহিদ চৌধুরী প্রদীপ, জমিরুল ইসলাম মমতাজ, এমএ করিম লিলু প্রমুখ। মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলায় শতাধিক সংবাদকর্মী অংশ নেন।
বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জে প্রতিবাদ
বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ প্রতিনিধি
শাল্লায় সাংবাদিক বকুল আহমেদকে ইউএনও কতৃক নির্যাতনের প্রতিবাদে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কোষাধক্ষ আশরাফ পারভেজ, সদস্য নুরুল ইসলাম, চিত্তরঞ্জন গোস্বামী, ধীরেন্দ্র দেবনাথ প্রমুখ।
এদিকে বির্তকিত শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ঢালাওভাবে সাংবাদিকদেরকে গালমন্দ ও শাল্লা উপজেলার  একজন সাংবাদিককে মারধর করায় ঘটনায় জামালগঞ্জের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বির্তকিত ইউএনও এএইচএম আসিফ বিন ইকরামকে শাল্লা থেকে দ্রুত অপসারণের জন্য সরকার প্রধানের কাছে জোর দাবি জানানো হয়েছে।
নিন্দা জ্ঞাপন ও বিবৃতি প্রদানকারী সাংবাদিকরা হলেন, জামালগঞ্জ উপজেলার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি অঞ্জন পুরকায়স্থ, দৈনিক আজকালের খবর ও দৈনিক সুনামগঞ্জের সময়ের প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক সুনামগঞ্জের ডাকের জামালগঞ্জ প্রতিনিধি ওয়ালী উল্লাহ সরকার, দৈনিক সংবাদ ও দৈনিক যুগভেরী ও দৈনিক সুনামগঞ্জ খবরের প্রতিনিধি আকবর হোসেন, দৈনিক সুনামকণ্ঠের ভ্রাম্যমাণ প্রতিনিধি সাইফ উল্লাহ, দৈনিক যুগান্তর ও দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের প্রতিনিধি গোলাম রব্বানী আফিন্দি, দৈনিক উত্তর পূর্বের প্রতিনিধি দিল আহমেদ, দৈনিক মুক্তাঙ্গনের প্রতিনিধি মো. আখতারুজ্জামান, দৈনিক কাজির বাজারের প্রতিনিধি মো. নিজামনূর, দৈনিক সুনামকণ্ঠের প্রতিনিধি বাদল কৃঞ্চ দাস, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি শাহীন আলম প্রমুখ।

  • [১]