- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লার ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে নাদের বখত

স্টাফ রিপোর্টার
হামলা, ভাংচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত শাল্লার নোয়াগাঁও গ্রাম পরিদর্শন করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। শনিবার বিকালে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন শেষে তিনি বলেন, যারা এই হামলা ও লুটপাট করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা ভয় পাবেন না, আতংকিত থাকবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. চান মিয়া, বর্তমান সভঅপতি অ্যাড. নজরুল ইসলাম, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাড মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক লিটন সরকার, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ।

  • [১]