স্টাফ রিপোর্টার, শাল্লা
আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এ ছেলেদের অংক দৌঁড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশের সেরা হয়েছে শাল্লা উপজেলার রিজু দাস।
সে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এ বিষয়ে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রিজু চন্দ্র দাসের জন্যে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।