- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লার সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ধর্মপাশায় প্রতিবাদ

ধর্মপাশা প্রতিনিধি
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে বর্বোরচিত হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত সন্্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ধর্মপাশায় প্রতিবাদ সভা হয়েছে। শনিবার দুপুর দুইটায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন। ওই কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশের পরিচালনায় বক্তব্য দেন, সুমন চন্দ্র সরকার, মুশফিকুল হক চৌধুরী সোহাগ, সাজিদুল হক, পার্থ সিংহ, সারোয়ার জাহান মামুন, তোফায়েল আহমেদ, আরমান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, হেফাজতে ইসলামের একাংশের ও বঙ্গবন্ধুর ভার্স্কয বিরোধী নেতা মাহমুনুল হকের সমর্থকেরা গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু নিরীহ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাট করে সম্প্রীতির এই দেশকে জঙ্গি রাষ্টে পরিণত করতে চায়। স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে স¦াধীনতা বিরোধী চক্র এখনো দেশ বিরোধী কাজে লিপ্ত রয়েছে। এই ঘটনার সাথে জড়িত ও উসকানীদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।

  • [১]