শাল্লা প্রতিনিধি
শাল্লায় শাহীদ আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী অভিমন্যু দাসকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটি, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের আয়োজনে প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের সভাপতিত্বে সহকারী শিক্ষক খায়রুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. অবনী মোহন দাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পি সি দাশ পীযুষ।