- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় আটককৃত ৫ ডাকাতকে আদালতে সোপর্দ

শাল্লা প্রতিনিধি
শাল্লায় ডাকাতির প্রস্তুতি অবস্থায় এলাকার জনসাধারণের সহযোগিতায় একটি ইঞ্জিন চালিত নৌকা ও দেশীয় বিভিন্ন প্রকার হতিয়ারসহ ৫ ডাকাতকে আটক করে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  রাত আনুমানিক ২ টার সময়  হবিবপুর ইউনিয়নের খলাপাড়া বাজারের পুর্ব পাশের নদীর পাড় থেকে তাদেরকে আটক হয় হলেও আরো ৪/৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা হল  ফজলু মিয়া (৪০) পিতা মৃত আব্দুল করিম, সেনু মিয়া (৩৫)পিতা মৃত নূর মিয়া, উভয় সাং নারিকেলতলা, সুজাত মিয়া (২২) পিতা সুরুজ আলী সাং গর্ন্দবপুর, এই তিন জন জগন্নাথপুর থানার বাসিন্দা। আব্দুর রাজ্জাক (২৭) পিতা মৃত আশোক আলী সাং হাতিয়া (আকিলনগর) ,আব্দুল আউয়াল (৩৫) পিতা মৃত আব্দুস সোবহান সাং হাতিয়া (শ্যামনগর) উভয় থানা দিরাই । আটককৃত ডাকাতদের বিরুদ্ধে দিরাই ও জগন্নাথপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় । এবিষয়ে থানার অফিসার ইনচার্জ বজলার রহমান  বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ ধারার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (২) তারিখ ০২.০৮.১৬ ইং । শনিবার আসামীদের আদালতে প্রেরণ করেছেন বলে তিনি জানান ।

  • [১]