- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় আন্ত:বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের ঢল

সুব্রত দাশ খোকন, শাল্লা
শাল্লা উপজেলায় আন্ত:বাজার ফুটবল টুর্নামেন্ট/২০১৭-এ চ্যাম্পিয়ান হয়েছে ঘুঙ্গিয়ারগাঁও বাজার ফুটবল একাদশ। গতকাল মঙ্গলবার উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আন্ত:বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঘুঙ্গিয়ারগাঁও বাজার ও ধল বাজার ফুটবল একাদশের মধ্যে প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় ঘুঙ্গিয়ারগাঁও বাজার ট্রাইবেকারে ৮-৭ গোলে বিজয়ী হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় এবং ৩নং বাহাড়া ইউ/পি আওয়ামীলীগ সভাপতি পীযুষ কান্তি দাস ও যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুর পৃষ্ঠপোষকতায় বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আন্ত:বাজার ফুটবল টুর্নামেন্ট/২০১৭ টি ১২/১০/২০১৭ ইং তারিখ উদ্বোধন হয়েছিল। প্রতিযোগীতায় দিরাই, খালিয়াজুরী ও শাল্লার ১৬টি বাজার ফুটবল একাদশ অংশগ্রহণ করেছিল।  
উৎসব মুখর পরিবেশে গতকাল বিকাল ৪টায় খেলা শুরু হয়। ফাইনাল খেলাটি দেখতে শাল্লা, খালিয়াজুরী, আজমিরীগঞ্জ ও দিরাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার দর্শকের সমাগম হয়। উক্ত  খেলাটিতে রেফারী ও সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ  থেকে আগত আবু জাকের, আশরাফুল আলম রুজেল ও শাহীন রহমান।  
খেলাটির সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালী পদ রায়। খেলার ধারা বর্ণনায় ছিলেন জ্যোতিষ কান্তি তালুকদার বাদল ও শিক্ষক সুদীপ্ত কুমার দাস। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: মাছুম বিল্লাহ্ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. অবনী মোহন দাস, আটগাঁও ইউ/পি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, বাহাড়া ইউ/পি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউ/পি চেয়ারম্যান জামান চৌধুরী, প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, আবুল লেইছ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান প্রমুখ।      

  • [১]