- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় আবারও গৃহবধূ ধর্ষণ চেষ্টায় থানায় অভিযোগ

পি সি দাশ পীযূষ, শাল্লা
শাল্লায় আবারও এক গৃহবধু ধর্ষণের চেষ্টা  ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। কয়েক দিন আগে বাহারা ইউনিয়নের নওয়াগাওঁ গ্রামের গৃহবধূ ধর্ষণের চেষ্টার বিষয়ে থানায় লিখিত অভিযোগ হওয়ার পর পর আবার গত  বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামে ২ সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ বিষয়ে শুক্রবার একটি লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতা গৃহবধূ।
জানা যায়, বৃহস্পতিবার একই গ্রামের পাখী লাল দাসের দ্বিতীয় ছেলে সোনাকান্ত দাস (৩৮) গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধু জানায় তার স্বামীর বাড়ি পাশের সাউদেরশ্রী গ্রামে। তার স্বামী মানসিক রোগি হওয়ায় তিনি প্রায় ৪-৫ বছর যাবত বাবার বাড়ি বিলপুর অবস্থান করে অন্যের বাড়ি বাড়ি কাজ করে কোন রকমে সংসার চালান। শুয়ার ঘরের বেড়া কেটে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে ঘরে  প্রবেশ করে ধর্ষণের চেষ্টায় তাকে ঝাপটিয়ে ধরে সোনাকান্ত। নির্যাতিত মহিলা চিৎকার দিলে তার মা, ভাই বৌদি সবাই সজাগ হয় এবং সোনাকান্তর সাথে ধস্তাধস্তি করে তাকে আটক করেন। আটককৃত সোনকান্তকে তার স্বজনরা আপোসে নিষ্পত্তি করে দেবার আশ্বাস দিয়ে নিয়ে যায়। কিন্তু পরে এঘটনার মিমাংসা তারা করেননি। নিরুপায় হয়ে গৃহবধূ আইনের আশ্রয় নিলেন ।
থানার অফিসার ইনচার্জ বজলার রহমান জানান, মহিলার অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

  • [১]