শাল্লা প্রতিনিধি
শাল্লা ডিগ্রি কলেজে ৩৪৫ জন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার কলেজের বাংলা বিভাগের প্রভাষক অরুণ কান্তি চৌধুরী ও প্রভাষক মোজাম্মেল ইসলামের কলেজের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
তন্ময় রায় ও পারভীন আক্তারের যৌথ সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বনাথ দাস, কৃষিবিজ্ঞান
বিভাগের প্রভাষক রূপচাঁন দাস, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রন্টু কুমার বৈষ্ণব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভাষক বিপ্লব হোম, কলেজ গভর্নিং বডির সদস্য মুহিত মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পিসি দাশ পীযূষ।
ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, রাহুল ভৌমিক, মনিরাজ তালুকদার, জুয়েল কান্তি দাস, শায়লা চৌধুরী, ধ্রুব রায়, সুমিত দাস, রাজু দাস, মিতা বণিক, পল্বব চন্দ্র দাস, টিপু সুলতান, তন্নী চৌধুরী, সোমা আক্তার, রণি আক্তার এমটিআই তাওহীদ ও রাসেল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, শাল্লা ডিগ্রি কলেজটিতে বর্তমানে ১২২৬ জন শিক্ষার্থী রয়েছে। ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় জেলায় প্রথম স্থান অধিকার করে সুনাম অর্জন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।