শাল্লা প্রতিনিধি
শাল্লায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শাল্লা থানা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সুবহানী চৌধুরী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক পিসি দাস, ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান বিকানন্দ মজুমদার, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক ইউপি আব্দুস সাত্তার, আব্দুল গনি, যুবলীগ নেতা তকবির আহমেদ, আল আমিন, সাজু মিয়া, সাংবাদিক বকুল আহমেদ প্রমুখ।