- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় ওসি নাজমুল হকের মতবিনিময়

শাল্লা প্রতিনিধি
শাল্লায় সদ্য পদায়নকৃত অফিসার ইনচার্জ নাজমুন হক উপজেলায় কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার বেলা ১১টায় থানায় ওসির কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ সনজুর মোরশেদ এর স্থলাভিষিক্ত হয়ে ওসি নাজমুল হক গত ১১ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন তিনি। ইতিপুর্বে তিনি শাল্লা থানায় তদন্ত অফিসার হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় পদায়নে অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হক।
মতবিনিময়কালে তিনি বলেন, থানার পুর্বের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিনে আইনি কার্যক্রমে গতিশীল পরিবর্তন দেখতে পারবেন শাল্লাবাসী। পুলিশ জনগণের বন্ধু, শুধু নামে নয় কাজেই প্রমাণ করবো। এসময় উপজেলায় কর্মরত সাংবাদিক ও সদর বাজার কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • [১]