স্টাফ রিপোর্টার, শাল্লা
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধের লক্ষ্যে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা তথ্য অফিসের আয়োজনে বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসার মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ভাটি বাংলা কলেজের অধ্যক্ষ রন্টু কুমার দাস, সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, শিক্ষা কর্মকর্তা তাপস রায়, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাস পীযুষ, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, বীর মুক্তিযোদ্ধা জগদীশ দাস, হাফেজ মাওলানা এনামুল হক।
এছাড়া সভায় গণমাধ্যমকর্মী, শিক্ষক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।