- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, মামলা না করার হুমকি

শাল্লা প্রতিনিধি
শাল্লায় অসহায় গরিব পরিবারের ২ সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গ্রাম্য শালিসে গৃহবধূ সঠিক বিচার চাইলেও অপরাধীরা প্রভাবশালী হওয়ায় বিষয় নিস্পত্তি হয়নি। এর পর থেকে অপরাধীরা গ্রামে দল তৈরি করে গৃহবধূর পরিবারকে মামলা না করার জন্য হুমকি দিচ্ছে বলে গৃহবধূ অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে বাহারা ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে ।
গৃহবধূ জানান, একেই গ্রামের মৃত গৌরচান দাসের ছেলে ২ সন্তানের জনক নিখিল দাস (৫২) দীর্ঘ দিন যাবত তাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। গরীব অসহায় পরিবার হওয়ায় তার স্বামী প্রায়ই কাজের সন্ধানে বাহিরে     
 থাকে। মহিলার এক মেয়ে, এক  ছেলে। টাকা পয়সার অভাব থাকায় বড় মেয়েটাকে লেখা পড়া করানোর জন্য তার মামা নিয়ে যায়। ৬ বছরের ছেলে নিয়ে এই মহিলা বাড়িতে থাকেন। সেই সুবাদে নিখিল  দাস প্রায় রাতেই তার ঘরের দরজা খুলার চেষ্টা করে বলে মহিলা জানান। তার কুপ্রস্তাবে রাজি হওয়ায় জন্য টাকার লোভ দেখানো হয়েছে বলে জানায় এই মহিলা।
তিনি আরো বলেন, নিখিল দাস তার পাশের ঘরে প্রায় সময় বসে আড্ডা মারে। সেখান থেকে তার ঘরে লক্ষ্য রাখে কোন সময় তিনি একা থাকেন। সেই সুযোগে বহুবার দিনের বেলায়ও মহিলাকে ধর্ষণের চেষ্টা করেছে লম্পট নিখিল। নিখিল এর আগেও গ্রামে এরকম ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ ভাদ্র মাসের প্রথম দিন বেলা প্রায় ৪ টায় নিখিল দাস চুলাই মদ খেয়ে মাতাল হয়ে গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টায় তাকে ঝাপটে ধরে ।
মহিলার স্বামী এই বিষয়টি লোকজনকে জানানোর কথা বললে  ক্ষুদ্ধ হয়ে নিখিল দাস তার সঙ্গিয় আরো ২ জন মাতাল নিয়ে তার বাড়িতে এসে মহিলাকে গালাগাল করে। এসময় তার (স্বামী শ্রবন প্রতীবন্ধী ) শালিস ডাকার কথা বললে তাকেও মারধর করে নিখিল সহ তার তিন মাতাল বন্ধু। এখন মহিলা প্রাণের ভয়ে মামলা করতে পারছেনা বলে জানান তার পরিবারের লেঅকজন।
অভিযুক্ত নিখিল এবিষয়ে বলেন, সব কিছু সাজানো নাটক। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
শালিসে উপস্থিত হরিনগর গ্রামের নিশিকান্ত দাস বলেন, বিচারে আমি গিয়েছিলাম । মহিলার জবানবন্দীও নিয়েছিলাম । অপরাধীর দল বড় তাই বিচার করতে পরিনি । মহিলার পরিবার জানিয়েছেন তার আইনের আশ্রয় নিবেন ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমানের বলেন, এবিষয়ে তিনি অবগত নন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

  • [১]