পি সি দাশ, শাল্লা
শাল্লায় জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সরকারের সাফল্য ও উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস । রবিবার ২৩ জুলাই বেলা ১০ টায় উপজেলা গণমিলনায়তনে শাল্লার সকল সংবাদকর্মীর উপস্থিতিতে প্রেস ব্রিফিং করেন জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন ।
ব্রিফিংয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে ১০ টি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো হল, একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারী ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদুৎ,সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা অন্যতম ।
তথ্য অফিসার আনোয়ার হোসেন ব্রিফিংয়ে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত আমরা সবাই এক পরিবারের মানুষ। তাই আপনাদের কাছে আমি দাবী রাখছি সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন নিয়ে আপনাদের লেখনির মাধ্যমে সত্য বিষয়গুলো জনসম্মুখে উপস্থাপন করবেন ।