শাল্লা ও দিরাই প্রতিনিধি
আওয়ামী লীগের সিলেটে বিভাগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন বলেছেন,‘দেশে সকল নদী যেমন সাগরে মিশে, তেমনি সকল ভেদাভেদ ভুলে ড. জয়া সেনগুপ্তার নির্বাচনী প্রচারণা সভা জেলার সকল নেতার উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে। জাতে মাতাল তালে ঠিক, এর নাম আওয়ামী লীগ। জাতির পিতার মার্কা নৌকা, আওয়ামী
লীগের নৌকা, শেখ হাসিনার নৌকা, ড. জয়া সেনগুপ্তের নৌকার সমর্থকরা আজ ঐক্যবদ্ধ। স্বাধীনতার মাসে দিরাইÑশাল্লার উপ-নির্বাচনে নতুন করে আরো একটি স্বাধীনতার চমক দেখাতে হবে ৩০ মার্চ ভোট দিয়ে নৌকার বিজয়ের মধ্য দিয়ে। এ লক্ষে জেলাসহ দিরাই শাল্লার আওয়ামী লীগ আজ নীতিগতভাবেই ঐক্যবদ্ধ।
রবিবার বিকালে শাল্লা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ৩০ মার্চ উপÑ নির্বাচনকে সামনে রেখে শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠের নির্বাচনি শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা আ.লীগ সভাপতি মহিম চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারার এমপি মুহিবুর রহমান মানিক, আজমিরিগঞ্জÑবানিয়াচংয়ের এমপি আব্দুল মজিদ খান, সুনামগঞ্জ জেলা আ.লীগ সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌর মেয়র আযুব বখত জগলুল, কেন্দ্রীয় কৃষকলীগের মানব সম্পদক বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার, আজমিরিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আতর আলী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস, শাল্লা উপজেলা আ.লীগ সহÑসভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।
সভায় আগামী ৩০ মার্চ নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে আবেগাপ্লুত বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা। এসময় বিভাগ, জেলা উপজেলার আ.লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিরাই-শাল্লা উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে ৩০ মার্চ। নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩ টি ইউনিয়নের ১১০ টি ভোটকেন্দ্রের ৫০২ টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। গত ৫ ফেব্রুয়ারি দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবাসন হওয়ায় আসনটি শূন্য হয়।
এদিকে সোমবার দিরাই পৌর শহর ও উপজেলার জগদল ইউনিয়নে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এমপি মহিবুর রহমান মানিক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী, অওিয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দীন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি সফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম নাদেল, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, কেন্দ্রীয় কৃষকলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।
পরে নৌকার সমর্থনে সন্ধ্যায় দিরাই পৌর শহরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে গণসংযোগ করেছে আওয়ামী লীগ। গণসংযোগ শেষে থানা পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য কালে অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ বলেন,‘ দিরাই-শাল্লা থেকে ৩০ তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে দালালদের বিদায় করতে হবে। বিএনপি নির্বাচনে না আসলেও টাকার বিনিময়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এখানকার বিএনপির এক নেতা দালালী করছে। কোন দালালের স্থান দিরাই-শাল্লাতে হবে না। নির্বাচনে এসব দালালদের চিহিৃত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ বিএনপিকে উদ্যেশ্য করে বলেন,‘ নির্বাচনে আসুন, রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। মিসবাহ উদ্দিন সিরাজ আরো বলেন,‘ সুরঞ্জিত সেনকে আপনারা এক বার নয়, সাতবার এমপি নির্বাচিত করেছেন, সুরঞ্জিত সেন শুধু আপনাদের নয়, সারাদেশের এমনকি এই উপমহাদেশের একজন বিশিষ্ঠ পার্লামেন্টারিয়ান ছিলেন। আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি কেন্দ্রে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ঐকবদ্ধভাবে কাজ করুন, বিজয়ের হাসি আওয়ামী লীগই হাসবে।’
এদিকে রবিবার দুপুরে ড. জয়া সেনগুপ্তার নৌকা প্রতীকের পক্ষে কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদক বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ারের নেতৃত্বে শাল্লা উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে প্রচারণা চালিয়েছে। প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি কাজল চন্দ্র দাস, সহ সভাপতি অজয় তালুকদার, সাধারণ সম্পাদক খালেক আহমদ, সাংগঠনিক সম্পাদক জহির মিয়া ও সুদিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক, যুবলীগ নেতা আশীষ তালুকদার, রুহুল আমিন প্রমুখ।