- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় ড. জয়া সেনগুপ্তার দিনব্যাপী গণসংযোগ

পিসি দাশ পীযুশ, শাল্লা
শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের ১ম ওয়ার্ডে গণসংযোগ এবং সরকারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন দিরাই-শাল্লা উপজেলার সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. জয়া সেনগুপ্তা।
বৃহস্পতিবার দিনব্যাপী তিনি ১ম ওয়ার্ডের বাহুলতা, হিন্দুপাড়া, মুসলিমপাড়া, সোনাখালী, মির্জাপুর ও বাজারকান্দিতে গণসংযোগ এবং উঠান বৈঠক করেন।
দিরাই পৌর মেয়র ও দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাড. সোহেল আহমদ, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভপতি কালাই মিয়া, সাধারণ     
সম্পাদক আল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু লেইছ চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জগদীশ সামন্ত, শাল্লা থানার ওসি দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি মিহির কান্তি দাশ, সিলেট জেলা ছাত্রলীগের সদস্য অসিম তালুকদার প্রমুখ। এছাড়াও দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ স্বেচ্ছাসেবকলীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
গণসংযোগ এবং উঠান বৈঠক ড. জয়া সেনগুপ্তা বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও নৌকাকে বিজয়ী করার আহবান জানান।

  • [১]