- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

শাল্লা প্রতিনিধি
শাল্লায় জলাশয়কে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে । শুক্রবার সকাল ৭ টায় উপজেলার বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন এবং একেই গ্রামের তকবীর গ্রুপের মধ্যে গ্রামের পাশে মাউতি বিল জলাশয়ের পাশে মাছ মারাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে মধু মিয়ার ছেলে আকবর হোসেন (২৫), আফাজ উদ্দিনের ছেলে ইমন মিয়া (২০),   
জাফর আলীর ছেলে কবির হোসেন (২৫), মমতাজ মিয়ার ছেলে আলমগীর হোসেন সহ ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে শাল্লা হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

  • [১]