শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলায় ৫ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা গণমিলনায়তনে পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে উপজেলার ৪ ইউপির নির্বাচিত ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৩৬ জন
সাধারণ সদস্যসহ মোট ৪৮ জনকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম ।
শপথগ্রহণ অনুষ্ঠানের পর নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
উপজেলা প্রেসক্লাব সভাপতি পিসি দাশ পীযূষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, থানার অফিসার ইনচার্জ বজলার রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিম চন্দ্র দাস, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ. বিবেকানন্দ মজুমদার বকুল, বিধান চৌধুরী, জামান চৌধুরী ফুল মিয়া, আ.লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার, আটগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমদাদুল হক,বাহাড়া ইউপির চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।