স্টাফ রিপোর্টার, শাল্লা
পঞ্চম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাল্লা উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদের ৪৮ জন বিজয়ী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা গণমিলনায়তনে মৎস্য কর্মকর্তা মাসুদ জামানের সঞ্চালনায় পবিত্র গীতা পাঠ ও পবিত্র কোরয়ান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এসময় ৪ ইউনিয়নের ১২ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৩৬ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন।
এর পূর্বে গত ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার ৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ জেলা প্রশাসকের নিকট শপথ গ্রহণ করেন। চেয়রাম্যানগন হলেন ১ নং আটগাঁও ইউনিয়নের আব্দুল্লাহ আল নোমান, ২ নং হবিবপুর ইউনিয়নের সুবল চন্দ্র দাস, ৩ নং বাহাড়া ইউনিয়নের বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ৪ নং শাল্লা ইউনিয়নের আব্দুস সাত্তার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস এবং নবনির্বাচিত চেয়ারম্যানগন, সাংবাদিকবৃন্দ, ইউপি সচিববৃন্দ প্রমুখ।