শাল্লা প্রতিনিধি
শাল্লায় ২ লক্ষাধিক টাকার কারেন্ট জাল ও ১১শত’ পিস মাছ ধরার নিষিদ্ধ প্লাস্টিকের ছাই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টায় শাল্লা উপজেলা ঘুঙ্গিয়ারগাঁও বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মুক্তাদির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘুঙ্গিয়ারগাঁও নৌকা ঘাটে থাকা ও দীপংঙ্করের দোকান থেকে প্রায় ১১শ নিষিদ্ধ প্লাস্টিকের ছাই জব্দ করেন।
পরে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে কারেন্ট জাল ব্যবসায়ী প্রভাংশু দাসের দোকান থেকে ৯০ কেজি ও মোঃ বিলাল মিয়ার দোকান থেকে ৮৭ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। পরে শাহীদ আলী স্কুল মাঠে এসব জাল ও ছাই পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রহমান,শাল্লা থানার এসআই লুৎফুর রহমান,পুলিশ সদস্য জিয়াউর রহমান ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ।