- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় পরিবার পরিকল্পনা বিষয়ক এডভোকেসি

শাল্লা প্রতিনিধি
শাল্লায় ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা হাসপাতালের সভা কক্ষে পরিবার পরিকল্পনা সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও এডিপিও সামছুউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার  পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার কে সি মতিউল আলম, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক শাহ মো. নজরুল   ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি ইদ্রিস আহম্মদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ প্রমুখ। প্রশিক্ষণ সভায় উপজেলার ৫৯ জন ইমাম অংশগ্রহণ করেন।
 

  • [১]