- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এস.এস.এফ. ও পি.জি.আর. এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের ঝটিকা সফর

সুব্রত দাস খোকন, শাল্লা   
আগামী রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাল্লায় আগমন বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) এবং পিজিআর (প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট) এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করে।
প্রনিনিধি দলের সঙ্গে থাকা একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সূত্রে জানা যায়, প্রতিনিধি দল হেলিকপ্টার থেকে নেমে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার কোথায় অবতরণ করবে, হেলিপ্যাডের স্থান নির্ধারণ করেন।
এরপর জনসভাস্থল নির্ধারণ করার জন্য প্রতিনিধি দল শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরের মাঠ ও শাল্লা ডিগ্রী কলেজ মাঠ পর্যবেক্ষণ করেন।
এসময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, হবিবপুর ও বাহাড়া ইউ/পি’র চেয়ারম্যানদ্বয় ও শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ।

  • [১]