শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের দিরাই-শাল্লা সড়কের দক্ষিণ পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্টু দাস (২৩) নামে যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, নওয়াগাঁও গ্রামের নিরাই চন্দ্র দাসের ছেলে বিল্টু দাস রবিবার দুপুর ২ টায় বন্যা থেকে বাড়ি রক্ষা করতে কচুরিপানা নিতে নৌকাযোগে আরও ২ জনকে নিয়ে দিরাই-শাল্লা সড়কের পাশে আসে। এসময় হঠাৎ মাথার উপর পিডিবি’র দিরাই-শাল্লা মেইল লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্টু দাস পানিতে পরে যায়। স্বজনরা পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
খবর পেয়ে থানা পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে।