শাল্লা প্রতিনিধি
শাল্লায় এলজিএসপি -৩ প্রকল্পের আওতায় হবিবপুর ইউনিয়নয় পরিষদ কর্তৃক বিনামূল্যে ২৮ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা সদরে হবিবপুর ইউপি’র অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুলের সভাপতিত্বে ইউপি সচিব ভানু চাঁদ দাশের সঞ্চালনায় সাামাজিক দূরত্ব বজায় রেখে ২ লাখ বিশ হাজার টাকা মুল্যের ২৮ টি সেলাই মেশিন অসহায় পরিবারে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ প্রমুখ।