- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

শাল্লা প্রতিনিধি
শাল্লার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে গ্রামের প্রতিটি পরিবারে সাবান, টিসু্্য, লিফলেট বিতরণ ও জীবাণুনাশক পাউডার স্প্রে করা হয়েছে। সংগঠনের প্রায় ২০ জন তরুণ রবিবার বেলা ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় গ্রামের ১৪ পাড়ার প্রায় ৫ শত ৭০ পরিবারে তরুণরা সচেতনতা মূলক বিভিন্ন বিষয়ে প্রত্যেক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে সংগঠনের সদস্যরা বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও করোনা ভাইরাস নিয়ে আতংঙ্ক বিরাজ করছে। সরকারের পাশাপাশি আমাদের কিছু করার ইচ্ছে থেকেই এ উদ্যোগ গ্রহণ করেছি। সাথে সাথে আমাদের গ্রামের সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে।
এদিকে পাশের নওয়াগাঁও গ্রামের আপন যুব সংঘের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

  • [১]