শাল্লা প্রতিনিধি
শাল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বেলা ১১ টায় থানার সভা কক্ষে অফিসার ইনচার্জ বজলার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নরেশ চৌধূরী, সদস্য সচিব হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, সমাজ সেবক শ্যামাপ্রসাদ দাস, প্রেস ক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ। এসময় উপজেলার ২৬ টি পূজা মন্ডপের সভাপতি, সদস্য সচিব এবং শিক্ষক শিক্ষিকা, ইউপি সদস্য উপস্থিত ছিলেন ।