শাল্লা প্রতিনিধি
শাল্লায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ২০১৭ সনের নির্বাচিত উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক আঙ্গারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ন দাস স¥রণে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা শিক্ষা পরিবারের আয়োজিত র্যালি শাল্লা সদরের গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
শিক্ষক সমিতির সহ-সভাপতি স্বদেশ
তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনাদী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার দ্বীন মোহাম্মদ। সভায় রমেন্দ্র নারায়ন দাসের কর্ম ও ব্যক্তি জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, শিক্ষক সুব্রত কুমার দাস খোকন, নিউটন তালুকদার, বিধান চন্দ্র তালুকদার, অজিত তালুকদার, রামলাল সরকার, কানন বালা সরকার, অপু সরকার, রিয়াজ উদ্দিন, রনধীর সরকার, অব. শিক্ষক গোপিকা সরকার, জ্যোতির্ময় সরকার পরাণ, যোগেশ চন্দ্র দাস, প্রয়াত রমেন্দ্র নারায়ন দাসের কন্যা বাঁধন রানী দাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ, ইউ আর সি কর্মকর্তা মো: আবু সাঈদ মিয়া প্রমুখ।
উল্লেখ্য রমেন্দ্র নারায়ন দাস গত ২২ সেপ্টেম্বর রাতে মৃত্যুবরণ করেন।