শাল্লা প্রতিনিধি
শাল্লার প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম রেজাঊল হককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা গণমিলনায়তনে শিক্ষক সমিতির সহ-সভাপতি স্বদেশ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক অনাদী তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ। সভায় মানপত্র পাঠ করেন শিক্ষিকা যমুনা রানী দাস।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক সুব্রত কুমার দাস, অজিত বরণ তালুকদার, অপু সরকার, রেজা উদ্দিন, রঞ্জন সরকার, রনধীর সরকার, অরবিন্দু দাস ও বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত শ্রেষ্ঠ সভাপতি সাংবাদিক পি সি দাস পীযূষ প্রমুখ। পরে বিদায়ী অতিথি শিক্ষা অফিসার রেজাউল হকের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন শিক্ষিকা বনশ্রী মজুমদার ও দিবা রানী চৌধুরী ।