- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় সংঘর্ষে স্কুলছাত্র নিহত

শাল্লা প্রতিনিধি
শাল্লায় হাঁসের খামারের টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। উপজেলার খেওড়া গ্রামে সোমবার বিকাল ৪ টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশংকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খেওড়া গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নিকন দাস (১৭)। সে উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।   
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খেওড়া গ্রামের গোপেন্দ্র দাস ও তাঁর আত্মীয় দিরাই উপজেলার টুকচাঁন পুরের নারায়ণ দাস যৌথভাবে হাঁসের খামারের ব্যবসা করেন। এই খামারের হাঁস বিক্রয়ের টাকার ভাগাভাগি নিয়ে দু’জনের মধ্যে বিরোধের সুত্রপাত হয়। এর জের ধরে সোমবার বিকালে দুই পক্ষের সংঘর্ষে গোপেন্দ্র দাসের ছেলে নিকন দাস (১৭)সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। গুরতর আহত নিকনকে প্রথমে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিকালেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় পথেই নিকনের মৃত্যু হয়।
শাল্লা থানার ওসি বজলার রহমান জানান, হাঁসের খামারের টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • [১]