- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় সাংবাদিকদের পিপিই দিল উপজেলা পরিষদ

শাল্লা প্রতিনিধি
শাল্লায় কর্মরত সাংবাদিকদের মাঝে উপজেলা পরিষদের উদ্যোগে পিপিই প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এই পিপিই দেয়া হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাসের হাত থেকে পিপিই গ্রহণ করেন, দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার পি.সি দাশ পীযুষ, দৈনিক তরুণ কন্ঠ প্রতিনিধি বকুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের প্রতিনিধি জয়ন্ত সেন, দৈনিক একাত্তরের কথা ও আমাদের সময়ের শাল্লা প্রতিনিধি বিপ্লব রায়, দৈনিক জালালাবাদের প্রতিনিধি আনিসুল হক মুন, সুনামগঞ্জের সময়ের শাল্লা প্রতিনিধি, শান্ত কুমার তালুকদার, ডেইলী বার্তার সম্পাদক হুমায়ুন আহমেদ প্রমুখ।
এসময় ঔষধ ব্যবসায়ীদের ও পিপিই দেয়া হয়েছে। এদের মধ্যে যারা পেয়েছে তারা হল, রঞ্জন মেডিকেলের নির্মল রায়, মা মনি ফার্মেসীর অনিমেশ দাস অপু, বিপ্র মেডিকেল হল ও মেডিকেয়ার ড্রাগ হাউজের বিপ্লব রায়, আর এন ফার্মেসীর মনোহর রায়, ইমা ফার্মেসীর ছালেক মিয়ার হাতে পিপিই তুলে দেয়া হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী এবিষয়ে বলেন করোনার এই মহামারিতে সাংবাদিক ও ঔষধ ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ওদের কথা ভেবেই উপজেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। তারা যেন নিরাপত্তায় থাকতে পারে। এর পাশাপাশি হাসপাতালে কর্মরত ১০ জন চিকিৎসককে ও পিপিই দেয়া হয়েছে। পিপিই বিতরনের সময় পাশে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, শম্ভু দেবনাথ প্রমুখ।

  • [১]