- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, শাল্লা
শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে শাল্লায় সমাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় শাল্লা থানার আয়োজনে উপজেলা হল রুমে সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ এহসান শাহ্ এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের ডিআইজি মোঃ মফিজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, উপজেলা ভিট পুলিশের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, পুজা উদযাপন কমিটির সভাপতি, তরুন কান্তি দাস, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী প্রমুখ।

  • [১]