স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলায় সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় আওয়ামী লীগ কার্যালয়ে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক কমিটি এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।
কমিটিতে শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হক কে সভাপতি ও সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক পিসি দাস কে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
আহ্বায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে জানান আহ্বায়ক কমিটির সদস্য সচিব আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস।