স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলায় ২ সন্তানসহ বিষপান করেছেন মা। এ ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলার সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষপানে নিহত ২ সন্তানের জননী নাম আঁখি আক্তার গ্রামের শামসুল হকের স্ত্রী। কি কারণে এমন ঘটনা ঘটলো জানতে চাইলে, শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বললেন, পারিবারিক বিরোধ আছে এমন কথা শুনা যাচ্ছে, তবে সোমবার সকালে কারো সঙ্গে আঁখি আক্তারের ঝগরা বিবাদ হয় নি।
জানা যায়, প্রতিদিনের ন্যায় শামসুল হক সকালে হাওরে মাছ ধরতে যান। আনুমানিক ৯ টার দিকে বাড়িতে এসে তিনি দেখতে পান স্ত্রী আঁখি আক্তার এবং তার ২ ছেলে সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫) মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এসময় শামসুল হক তার ছেলের নিকট কি হয়েছে জানতে চাইলে সিয়াম বলে, তার মা প্রথম বিষ খায় পরে তাদেরকেও বিষপান করিয়েছে। এ কথা শুনে শামসুল চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদেরকে শাল্লা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। স্পীডবোর্ড যোগে সিলেট নিয়ে যাবার সময় পথেই আঁখি আক্তার মারা যান। দুই সন্তানকে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে বলে জানিয়েছেন শামসুল হক।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, এই ঘটনার কথা তারা শুনেছেন। মৃত. আখি আক্তারের লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে বিকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। তিনি জানান, কি কারণে এমন হলো নিশ্চিত হওয়া যায় নি। পারিবারিক বিরোধের কথা শুনা যাচ্ছে। তবে সোমবার সকালে কারো সঙ্গে আাঁখি’র ঝগড়া বিবাদ হয় নি।