- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লায় ৩ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার
শাল্লায় ৫ম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইয়ে ভোটার তালিকায় নাম না থাকা এবং বয়স কম হওয়ায় ২ জন সংরক্ষিত মহিলা প্রার্থী এবং মনোনয়ন ফরমে জটিলতা থাকায় একজন ইউপি সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
রবিবার বিকেল ৫টার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম তাদের মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, আটগাঁও ইউনিয়নে সংরক্ষিত আসনের প্রার্থী মালতী সরেন, একই ইউনিয়নের প্রার্থী রেহানা আক্তার। শাল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নীরেশ চন্দ্র দাসের মনোনয়ন ফরমে জটিলতা থাকায় বাতিল করা হয়েছে।
তবে ৪টি ইউনিয়নের অন্যান্য প্রার্থীদের মনোনয়ন বৈধ হয়েছে বলে জানান উপজেলা রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ২৫ জন, ইউপি সদস্য প্রার্থী ১৯৭ জন, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ৭০ জনের মনোনয়ন বৈধ।
আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে উপজেলার চারটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • [১]