পি সি দাশ, শাল্লা
শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আয়োজনে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও শিক্ষক অনাদি তালুকদার ও পংকজ সরকারের যৌথ
পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ তাহমিনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক আইনকোষ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ড. মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার ও ভাইস চেয়ারম্যান, মাহবুব সোবহানী চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ, শিক্ষা অফিসার মোহনলাল দাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. অবনী মোহন দাস, অফিসার ইনচার্জ বজলার রহমান, আ.লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার মিন্টু সরকার, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার প্রমুখ।
সভার শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ সদ্য প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তসহ যে সব শিক্ষক-শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে অবসরপ্রাপ্ত ৯১ জন শিক্ষক-শিক্ষিকার হাতে মানপত্র তুলে দেয়া হয়।