স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে হবিবপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী তিনজন ও আটগাঁও ইউনিয়নে একজন ইউপি সদস্য প্রার্থী। বাহাড়া ইউনিয়নে দু’জন চেয়ারম্যান প্রার্থী ও শাল্লা ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী।
রবিবার ১৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিনে উপজেলা নির্বাচন অফিসে এসে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। হবিবপুর ইউনিয়নে মনোনয়ন প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন জগদীশ দাস, আফিজুল ইসলাম ও তপন কান্তি দাস। বাহাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিধান চৌধুরী, তকবীর হোসেন। শাল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জামান চৌধুরী, আব্দুল গণি ও শফিকুল ইসলাম, আটগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবুল কালাম প্রার্থীতা প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবির খান।