- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাল্লা উপজেলার টুকচানপুর, ভরাউট, মার্কুলি সহ বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লা উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসিম চন্দ্র বনিক। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার হবিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টুকচানপুর, ভরাউট, মার্কুলি সহ বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকের হাতে তিনি ত্রাণ তুলে দেন। এসময় তাদের খোঁজ খবর নেন অতিরিক্ত জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বানী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, উপজেলার প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযুষ, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোহাম্মদ ফজলুর করিম, সার্ভেয়ার মো. আবুল খায়ের এএসআই রহমান মঞ্জুর, প্রমুখ।

  • [১]