শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলা প্রেসক্লাবের ২০১৭/১৮ সনের দু’বছর মেয়াদী পুর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গবার দুপুর ২ টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিক জে সি বিশ্বাসের সভাপতিত্বে ও জয়ন্ত সেনের পরিচালনায় সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতি ক্রমে সাংবাদিক পি সি দাশ পীযূষকে সভাপতি ও জে সি বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আমির হোসাই, সহ-সাধারণ সম্পাদক বকুল আহম্মেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত সেন ও কার্যকরী সদস্য বিপ্লব রায়, সুব্রত কুমার দাস খোকন, আনিসুল হক মুন, শংকর ঋষি প্রমুখ।