স্টাফ রির্পোটার
দক্ষিণ সুনামগঞ্জ পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও শাহজালাল (র:) সমাজ কল্যাণ পরিষদের ৩য় তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত বীরগাঁও খালপাড় জামে মসজিদের সামানে এই তাফসির মাহফিলটি অনুষ্ঠিত হয়। খালপাড় জামে মসজিদের ইমাম ও খতিব ফয়সাল আহমদের সভাপতিত্বে তাফসির মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন ঢাকা থেকে আগত বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হামিদ,
বিশেষ অতিথির বয়ান পেশ করেন পাথারিয়ার ইউনিয়নের মাওলানা শাহজামাল, বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জুবায়ের আল মাহমুদ, মাওলানা এনায়েত উল্লা।
এসময় শাহজালাল (র:) সমাজ কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ হাফেজ ফয়জুল হকের সঞ্চালনায় তাফসির মাহফিলে সংগঠনের বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন সভাপতি জাহিনুল হক ও সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদ নূর আহমেদ।