- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাহজাহান মিয়ার স্মরণে শোকসভা

সুরমা মার্কেটের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী মরহুম মো. শাহজাহান মিয়ার শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ এশা সুরমা মার্কেটে শোক সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুজিবুর রহমান, মো. কাউছার, মো. নূর হোসেন, মো.আক্তার সহ ব্যবসায়ীরা। এসময় মরহুম মো. শাহজাহান মিয়ার ছেলে মো. কাওছার মিয়া ও অ্যাড. মো. আবুল আশরাফ উপস্থিত ছিলেন।
এদিকে বাদ জোহর সুনামগঞ্জ কোর্ট মসজিদে মিলাদ   মাহফিলে উপস্থিত ছিলেন, অ্যাড. জহুর আলী, অ্যাড. আলী আহমদ, অ্যাড.বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. শায়েক আহমদ, অ্যাড. রফিকুল আলম, অ্যাড. শেরেনূর আলী, অ্যাড. কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও পূর্ববাজার জামে মসজিদ ও দোজা মার্কেটের খালেকাবাদ মসজিদে বাদ আছর মিলাদ অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি  

  • [১]