- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাহ আবদুল করিম লোকউৎসব সম্পন্ন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে একুশে পদকপ্রাপ্ত বাউল স¤্রাট শাহ আবদুল করিমের ১৫ তম লোক উৎসব সম্পন্ন হয়েছে। আব্দুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর আয়োজনে শুক্রবার থেকে শুরু হওয়া দুইদিনব্যাপি লোক উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হয় শনিবার সন্ধ্যা ৭টায়। উৎসবের সমাপনী ও শেষ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লা’র সভাপতিত্বে ও সংস্কৃতি কর্মী জয়ন্ত কুমার সরকারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, উপ সচিব সৈয়দ ফারুক আহমেদ, শিল্পপতি খালিদ মিয়া অলিদ, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি সাহেদ আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে শাহ আব্দুল করিমের শিষ্য বাউল আব্দুর রহমানের নেতৃত্বে কোরাস গানের মাধ্যমে শুরু হয় করিম গীতির আসর। চলে ভোর রাত পর্যন্ত। এতে গান পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত কন্ঠ শিল্পী সুষমা দাস, আশিক, পাগল হাসান, লায়লা, অচিনপুরীসহ দেশ বিখ্যাত বাউল শিল্পীরা।

  • [১]