- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শাহ আব্দুল করিম সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অভিজিৎ চৌধুরী
চার লোককবি স্মরণে ‘হাওর পাড়ের গল্প’ শিরোনামে চার দিনব্যাপি উৎসবের প্রথম দিন সকালে অনুষ্ঠিত হয়েছে বাউল স¤্রাট শাহ আব্দুল করিম সংগীত প্রতিযোগিতা। শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, অ্যাড. রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, আব্দুল হাসিম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল প্রমুখ।
বাউল স¤্রাট শাহ আব্দুল করিম সংগীত প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন ছাতক উপজেলার সেঁজুতি তরফদার (হৃদি), ২য় স্থান দিরাই উপজেলার ঐশ্বর্য দাশ ঐশী এবং ৩য় স্থান অর্জন করেছেন শহরের সৃজন বিদ্যাপীঠের দেবস্মিতা ভট্টাচার্য্য।
‘খ’ বিভাগে প্রথম হয়েছেন সদর উপজেলার ফারজানা আক্তার, ২য় স্থান অর্জন করেছেন যুগ্মভাবে ছাতক উপজেলার  অন্তরা সরকার ও জামালগঞ্জ উপজেলার বিলাস রায় এবং ৩য় স্থান অর্জন করেছেন দিরাই উপজেলার দীপা দাস।
‘গ’ বিভাগে ১ম হয়েছেন সুনামগঞ্জ সরকারী কলেজের মাকসুদুর রহমান দীপু, ২য় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মৌমিতা বিশ্বাস ও ৩য় ছাতক উপজেলার অভিজিত তরফদার।
‘ঘ’ বিভাগে ১ম হয়েছেন তাহিরপুর উপজেলার সুকেশ বর্মন, ২য় হয়েছেন যুগ্মভাবে সদর উপজেলার আহসান জামিল আনাস ও জগন্নাথপুর উপজেলা প্রীতি রানী নাথ এবং ৩য় হয়েছেন যুগ্মভাবে দোয়ারাবাজার উপজেলার প্রলয় দাস ও সিলেট লিডিং ইউনিভার্সিটির পূজা দাশ।  
চার লোককবি স্মরণে উৎসবে প্রতিদিন সকালে প্রতিযোগিতার মাধ্যমে চার বিভাগের প্রথম স্থান অধিকারীদেরকে মূল অনুষ্ঠানে সংগীত পরিবেশনের সুযোগ দেয়া হবে। এটা নতুনত্ব বটে। সকাল থেকে অনুষ্ঠান স্থল শিল্পীদের পদচারণায় মুখর হয়ে উঠে এবং উৎসব স্থল প্রাণবন্ত হয়ে উঠে। ‘ক’ এবং ‘খ’ বিচারক ছিলেন, প্রদীপ কুমার চন্দ, সন্তোষ কুমার চন্দ, দিপায়ন চৌধুরী (চয়ন)। তবলায় ছিলেন, কপিল ঋষি এবং হারমোনিয়ামে ছিলেন কৃষ্ণ চন্দ। ‘গ’ এবং ‘ঘ’ বিভাগে বিচারক ছিলেন, অভিজিত চৌধুরী, দেবদাস চৌধুরী (রঞ্জন), বাউল শাহজাহান। তবলায় ছিলেন, অমিত বর্মন ও হারমোনিয়ামে ছিলেন সুহেল রানা।
আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে দুর্ব্বিণ শাহ সংগীত প্রতিযোগিতা। এছাড়ও বিকালে রয়েছে দুর্ব্বিণ শাহ রচনার বৈশিষ্ট সম্পর্কিত প্রবন্ধ উপস্থাপনা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • [১]