স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় হযরত শাহ আরেফিন (রহ.) মোকামের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মোকাম প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিচালনা কমিটির পদাধিকার বলে সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের পক্ষে সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি (৩) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি (২) মো. আব্দুর রব, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, চিশতি সাদত পুরকায়স্থ, মো. জহির হোসেন, আব্দুর রাজ্জাক, মো. হরমুজ মিয়া, হোসেন আলী প্রমুখ।
সভায় মোকামের যথাযথ উন্নয়ন, দর্শনার্থী ও ভক্ত আশেকানদের সেবা প্রদান, মোকাম ও আশপাশ এলাকার পরিবেশ বিনষ্টকারীদের প্রতিরোধ করা ও শান্তি শৃংখলা বজায় রাখা বিষয়ে বিবিধ আলোচনা করা হয়। পরে আগামী ২ অগ্রহায়ণ বার্ষিক ১ম ওরশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আশেকান ভক্ত ও মোকামের সেবা কাজে আগ্রহীদের নিয়ে উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, প্রবীণ ব্যক্তি মন্তাজ আলী, রফিকুল ইসলাম, আয়েত আলী, মন্টু মিয়া, আবু হানিফ, মুসলিম মিয়া, আলী মিয়া সহ বিভিন্ন স্থানের ভক্ত আশেকান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।