ইয়ুথ ফোরাম সিলেট’র উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওর এলাকাকে দূর্গত ঘোষনার দাবিতে এবং সুনামগঞ্জবাসীকে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামালের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফোরামের আহ্বায়ক আব্দুল আউয়াল মিসবাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব এমজেএইচ জামিলের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ’র চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত) সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন খান, হযরত শাহজালাল (র.) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান পরিতোষ সরকার, যুবদল নেতা আমজাদ হোসেন, ইক্বরা বাংলাদেশ আল-মাদানী শাহী ঈদগাহ’র প্রধান শিক্ষক মাও. আলী খান, ইয়ুথ ফোরামের পৃষ্ঠপোষক মিয়া মোহাম্মদ সোহেল, সাবেক ছাত্রনেতা সৈয়দ ফয়জুননুর, সাজন তালুকদার, সানার মিয়া সাকিব, ভুলন কান্তি তালুকদার, মোজাক্কির হোসাইন, প্রভাষক মবরুর আহমদ সাজু, ইমামুল হাসান, তফাজ্জুল হক সুমন, নাহিদ আহমদ, শিপন আহমদ, শহীদ নূর আহমেদ, কবি আজমল হোসেন, জাহিনুল হক জাহিন, আব্দুল্লাহ আল মামুন, আমজাদ হোসাইন, জহিরুল ইসলাম আলাল, রুম্মান আহমদ রাজু, লিয়াকত আলী ইমন, জয়নাল আবেদীন খান, হোসাইন আহমদ, প্রভাত পাল, রাজন রায় চৌধুরী, চয়ন তহবিলদার, রাজিব আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি