- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষক আনিসুর রহমান কামাল আর নেই

স্টাফ রিপোর্টার
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শহরের পরিচিত মুখ আনিসুর রহমান কামাল (৪৫) আর নেই (ইন্নাল্লিাহি…রাজিউন। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনী জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
রবিবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাযা শেষে ষোলঘর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
আনিসুর রহমান কামাল সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন জেলা শিক্ষা অফিসার মো. মকবুল হোসেনের ছেলে। ৬ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ৩য়। আনিসুর রহমান কামাল সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে উচ্চ শিক্ষা গ্রহণ করেন।
তিনি সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করেছেন। সুনামগঞ্জ শহরের সৃজন বিদ্যাপীঠের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক ছিলেন তিনি। তাঁর স্ত্রী শেখ ফারজানা সোমা সুনামগঞ্জ পৌর কলেজে শিক্ষকতা করেছেন। তাঁর ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে।

  • [১]