- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষক তছর আলীর ১৬৩ম মৃত্যু বার্ষিকী আজ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তছর আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, প্রবাসী নলুয়া সংঘ ও পারিবারিক উদ্যোগে স্মরণ সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক মো. তছর আলী উপজেলার একজন সুনামধন্য শিক্ষক হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। তিনি রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে ১৮ বছর কর্মরত থাকাবস্হায় নিজ এলাকায় ১৯৯৬ সালে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। ২০০১ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হন। ২০০৩ সালে তাঁর নেতৃত্বে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মনোনীত হয়। ১৯৫৭ সালের ১৩ এপ্রিল তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামে জম্মগ্রহণ করেন।

  • [১]