- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষক নির্যাতন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সমাবেশ

স্টাফ রিপোর্টার
‘শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষায় রুখো সাম্প্রদায়িক সন্ত্রাস’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ ও বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর শহরের আলফাত স্কয়ারে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য। তিনি বলেন, আমরা স্লোগান দেই, সরকারি দলও সবচেয়ে বেশি স্লোগানে বলে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার। এই হাতিয়ার কোনো দলের, ধর্মের ছিলো না। পুরো বাঙালির সে হাতিয়ার ছিলো। সে চেতনা থেকেই আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের দাবি করি। পদ্মা সেতুর নাটবল্টু যে খুললো তাকে ধরে যদি রিমান্ডে নেয়া যায় তাহলে যারা সারাদেশে শিক্ষক নির্যাতন, হত্যা ও সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত তাদের কেনো গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয় না। তিনি সারাদেশের সাম্প্রদায়িক হামলা ও শিক্ষক হত্যা ও নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাড. এনাম আহমেদ বলেন, এদেশে শিক্ষকদের উপর নির্যাতন করে হত্যা করা হয়। ধর্মীয় গুজব ছড়িয়ে সতাতন ধর্মালম্বীদের উপর হামলা বাড়িঘর লুটপাট করে আগুন জ¦ালিয়ে দেয়া হয়। যারা এসব কাজ করেছে তাদেরকে আইনের আয়তায় আনা হয় নি। এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে পুনরাবৃত্তি হতো না। প্রতিবাদ সমাবেশে সারাদেশে শিক্ষক নির্যাতন নিপীড়ন হত্যা ও সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্যের সভাপতিত্বে ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা উদীচীর সহসভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু, সঞ্চিতা চৌধুরী, জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনাম আহমেদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।

  • [১]