- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শিক্ষক ফারুক আহমেদ স্মরণে সভা

স্টাফ রিপোর্টার
বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারুক আহমেদ’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম জেলা শাখার আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
রঙ্গারচর হরিনাপাঠী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সিনিয়র সহ সভাপতি মোদাচ্ছির আলম।
স্মরণ সভায় বক্তারা বলেন, ফারুক স্যার একজন সহজ সরল মানুষ ছিলেন। সকলের সাথে তিনি অমায়িক ব্যবহার করতেন। দেখা হলেই তিনি খেঁাজ খবর নিতেন। প্রতিটি স্কুলে ফারুক স্যারের মতো একজন সাদা মনের শিক্ষক প্রয়োজন। ফারুক স্যার অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলতেন। এসময় বক্তারা শিক্ষক ফারুক আহমেদ’র স্মৃতি রক্ষার্থে স্মারকগ্রন্থ ও ফারুক স্মৃতি ভিত্তি ফাউন্ডেশন তৈরী করার উদ্যোগের কথা জানান।
স্মরণ সভায় বক্তব্য রাখেন লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিন, হাজী আব্দুস সাত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, সাংবাদিক বোরহান উদ্দিন প্রমুখ। এসময় সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

  • [১]